সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত না হলে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি

  • প্রকাশ সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা বলেন, একদিকে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি রয়েছে, অন্যদিকে পাম্পগুলোতে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ইস্যুতে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

নেতারা জানান, আজ রোববার পর্যন্ত সরবরাহকৃত তেল বিতরণ করা হবে। এরপর যেকোনো সময় তেল উত্তোলন বন্ধ করে দেওয়া হতে পারে। বর্তমানে খুলনা হয়ে বাঘাবাড়ি ডিপোর মাধ্যমে রাজশাহীতে তেল সরবরাহ করা হচ্ছে। শতকরা ৭৫ শতাংশ তেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে তা মিলছে না। বিভিন্ন এজেন্সিতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা যাচ্ছে।

তারা আরও বলেন, সোমবারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণ না হলে জেলার ৫০টি পাম্প ও ১০টি এজেন্সি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখবে। একই সঙ্গে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, তেলের সরবরাহ নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করা না হলে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখ থেকে রাজশাহী জেলার সব ফিলিং স্টেশন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরাপত্তা ও তেল মজুদ থাকার সাপেক্ষে পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে। ডিজেল মজুদ থাকা সাপেক্ষে দিন-রাত বিক্রি করা হবে। পাম্পগুলোর চাহিদা অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও কৃষি কাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল খান জোতি, রাজশাহী জেলা শাখার সভাপতি মনিমুল হক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল এবং কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ অন্যান্য নেতারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin