সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জ্যাপ’র সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর গণকপাড়া হতে আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় গণকপাড়ায় এসে শেষ করেন। এরপর জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন করার দাবীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডি। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুর রহমান জামিল, বেসরকারী উন্নয়ন সংস্থা রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি রাজকুমার শাঁও, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি উত্তম কুমার খালকো, সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, সদস্য শ্যামল এক্কা ও রিবন হেম্ব্রম। এছাড়াও অন্যান আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তাগণ বলেন, সিধু-কানু দিবস, যা “হুল দিবস” নামেও পরিচিত। এটি সাঁওতাল বিদ্রোহের স্মরণে পালিত একটি গুরুত্বপূর্ণ দিন। ১৮৫৫ সালের ৩০ জুন, সিধু ও কানু মুর্মু নামক দুই ভাইয়ের নেতৃত্বে সাঁওতালরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের স্মরণে প্রতি বছর ৩০ জুন এই দিবসটি পালিত হয়।

তারা আরো বলেন, এই দিনে সিধু ও কানু মুর্মু (ভাই) এবং তাদের সহযোগী চাঁদ ও ভৈরবের নেতৃত্বে প্রায় ১০,০০০ সাঁওতাল, ব্রিটিশদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। একে “সাঁওতাল হুল” বলা হয়। সাঁওতাল হুল ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় ধরনের আদিবাসী বিদ্রোহগুলির মধ্যে একটি। সিধু ও কানু এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন। প্রতি বছর এই দিনে, সাঁওতাল সম্প্রদায় এবং অন্যান্যরা সিধু ও কানুকে শ্রদ্ধা জানায় এবং এই বিদ্রোহের গুরুত্ব মনে রাখে। তাদের নেতৃত্বে সাঁওতালরা কিছু সময়ের জন্য ব্রিটিশদের পরাজিত করতে সক্ষম হয়েছিল, কিন্তু পরে ব্রিটিশরা বিদ্রোহ দমন করে। সিধু ও কানু দুজনেই শহীদ হয়েছিলেন, কিন্তু তাদের আত্মত্যাগ সাঁওতাল সম্প্রদায়ের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, আদিবাসীদের উপরে এখনো শোষন নিপিড়ন শেষ হয়নি। এখনো তাদের জমি জবর দখল ও জালিয়াতি হচ্ছে। চলছে অন্যায় ও অত্যাচার। সেইসাথে সরকার তাদের ক্ষুদ্র-নৃগোষ্ঠি হিসেবে স্বীকৃতি দিয়ে রেখেছে। কিন্তু আদিবাসী জনগণ তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি এবং আলাদা ভূমি কমিশন গঠন করার দাবী জানান বলে বক্তারা উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin