সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে টাইলস ফ্যাশন এর মিলন মেলা

  • প্রকাশ সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওদপাড়ায় অবস্থিত টাইলস ফ্যাশন এর মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চাশটি টাইলস প্রতিষ্ঠান ও প্রায় আড়াইশ জন টাইল্স মিস্ত্রি অংশ গ্রহন করেন। মিলন মেলায় টার্গেট পুরন ও ভাল ব্যবসা করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্যাটাগরি ভাগ করে পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র, আলোচনা সভা ও ড্রয়ের পুরস্কার বিতরন। শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স টাইলস ফ্যাশনের সত্বাধিকারী খাইরুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও শাহ্ মখ্দুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদাত আলী শাহু, মীর সিরামিক লিমিটেড এর জিএম কাজী মোহাম্মদ আবদুল্লাহ ফারুক, ডিবিএল সিরামিক লিমিটেড এর এজিএম ডিস্ট্রিবিউশন তানভির রশিদ, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান ও বিএইচএল সিরামিক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং এন্ড সেল্স এ কে এম আশফাকুর রহমান।

এছাড়াও টাইলস উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেসার্স টাইলস ফ্যাশনের জিএম শাহিনুর রহমান শাহিন। অতিথির বক্তব্যে ডাবলু সরকার সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা এবং মিস্ত্রিদের সততার সাথে কাজ করার আহবান জানান। এছাড়াও সরকারের উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন। সেইসাথে তিনি টাইলস ফ্যাশনের ক্রমন্বয়ে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin