মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে ড্যাব’র ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু

  • প্রকাশ সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু ও চিকেনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ ও জেলা ড্যাবের সকল স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ চিকিৎসকগণ এবং ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সাংবাদ সম্মেলন করা হয়। পরে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি সফলতার সাথে সম্পন্ন করা হয়।

সোমবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ি ও অফিসের চারপাশে ফুলের টব, পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন ও ফুড কন্টেইনারসহ যেসব স্থানে পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে। এছাড়া নির্মাণাধীন ভবন, লিফটের ও ওয়াটার মিটারের গর্ত ও অন্যান্য স্থাপনাতেও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, যে কোনো পাত্রে জমে থাকা পানি প্রতি তিন দিন পরপর পরিবর্তন করতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেন তারা। এছাড়া দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাব রাজশাহীর সভাপতি ডা. ওয়াসিম হোসেন সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু ড্যাব জেলা শাখার প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ ওয়াসিম হোসেন, মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার গোলাম কিবরিয়া ডন সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin