রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে উপশহরোস্থ শহীদ আব্দুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রি কলেজ রাজশাহী মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তায়কোয়ানডো দোজাং রাজশাহী শাখার সভাপতি ও বাংলাদেশ কৃষকদল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক শরফুজ্জামান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সদস্য সচিব মোজাম্মেল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন। এছাড়াও তায়কোয়ানডো দোজাং এর প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং অভিভাকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমানে নিজের নিরাপত্তা ও আত্মরক্ষা প্রদান অত্যন্ত জরুরী। নিজস্ব প্রতিরক্ষার জন্য এই ধরনের মার্শালআর্ট খুবই সময়পোযোগি। আর সেই কাজটি করছে তায়কোয়ানডো দোজাং। তারা আরো বলেন, কন্যা শিশু ও কিশোরীদের জন্য এই প্রশিক্ষণ আরো বেশী অত্যাবশকীয়। এজন্য তাঁরা সকল শিশুকে নিজ আত্মরক্ষার কৌশল শিখতে তায়কোয়ানডো দোজাং এ ভর্তি হওয়ার আহ্বান জানান। সেইসাথে অভিভাবকদের এগিয়ে আসার পরামর্শ দেন তারা। বক্তব্য শেষে প্রায় সত্তরজন প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের বেল্ট প্রদান করেন তারা। এরপূর্বে প্রশিক্ষণার্থীরা তাদের আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin