শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে তিনদিন ব্যাপি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলে-মেয়েদের সংগীত ও নাটক প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৮৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীেেত ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল ও পাহাড়িয়া সম্প্রদায়ের ছেলে-মেয়েদের সংগীত ও নাটক এবং বাংলা দেশাত্বকবোধক গানের প্রশিক্ষণ প্রদান শনিবার বিকেলে শেষ হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে তিনদিন ব্যাপি শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবীর আহম্মদ বিন্দু, নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও নাট্য শিল্পি ফ্রান্স এবং পাড়ারিয়া প্রশিক্ষক অভিলাস বিশ্বাস।

সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষকদের সঙ্গে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। তিনি বলেন, হারিয়ে যাওয়া সাঁওতাল ও পাহাড়িয়া সম্প্রদায়ের গান ও নাটক পূণরুদ্ধার করা, অত্র সম্প্রদায়ের ছেলে মেয়েদের মধ্যে নিজ সংস্কৃতি জাগ্রত করা এবং সেগুলো সংরক্ষণ করার লক্ষেই এই প্রশিক্ষণ প্রদান করা হয়। তিনি আরো বলেন, এই তিনদিনে সব শেখানো সম্ভব নয়। ধারনা প্রদান করা হলো। আগামীতে আরো বেশীদিন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে সমাপনীতে উল্লেখ করেন বেনজামিন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin