সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। গত ২১ মে বুধবার থেকে রাজশাহীর রিভার ভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মেলা শুরু হয়েছিল। ২৩ মে শুক্রবার সকালে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি ক্ষুদে বিজ্ঞানী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জেলা প্রশাসন এ আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তিন দিনের এ আয়োজনে ছিল বিজ্ঞান বিষয়ক সেমিনার, শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

সহকারী কমিশনার ইয়াছিন মিয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভিন। উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু, সেহরীন তাবাসসুম তিথী ও প্রিতম চক্রবর্ত্তী সহ বিজয়ী ও অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin