শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল ১০টায় রাজশাহী বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে প্রতিপাদ্য বিষয়ে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খোন্দকার আজিম আহমেদ বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো সকলকে ভূমি সংক্রান্ত বিষয়ে জানানো। শিক্ষার্থীদের নামজারি বোঝাতে গিয়ে তিনি বলেন, তোমার নিজের নামে যদি একটু ভূমি থাকে বা একটি বাড়ি থাকে তাহলে একটি কাগজ থাকবে আর সেই কাগজের নাম হবে খতিয়ান বা পর্চা। সেই খতিয়ানে তোমার নাম লেখা থাকবে। যেহেতু তোমার নাম লিপিবদ্ধ হলো সুতরাং তোমার নামে নামজারি করা হলো। নামজারি হওয়ার সাথে সাথে তোমার নামে একটি কাগজও তৈরি হয়ে গেল।

ভূমির কর প্রদান প্রসঙ্গে তিনি বলেন, ভূমির জন্য যে কর দেওয়া হয় তার নাম ভূমি উন্নয়ন কর। আর এই কর নিয়মিত সরকারকে প্রদান করতে হবে। অনলাইনে বা ভূমি অফিসে গিয়ে এ কর দেওয়া যাবে। ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ভূমি উন্নয়ন কর দেওয়া যায়।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন এবং উপ-ভূমি সংস্কার কমিশনার তাছলিমা খাতুন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মেলায় ভূমি কর বিষয়ক ৮টি বুথ স্থাপন করা হয়। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮ জনের মাঝে ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য যে, রাজশাহী বিভাগে মোট ২১টি নাগরিক ভূমিসেবা কেন্দ্র আগামী ০১ জুন-২০২৫ থেকে চালু হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin