বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তৃতীয় লিঙ্গের জনগণ যেন সাংস্কৃতিক অঙ্গনে ভাল অবদান ও দেশে এবং বিদেশে তাদেও প্রবেশাধিকার বৃদ্ধি পায় সে লক্ষ্য নিয়ে এই কর্মসূচী পালন করে তারা। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে এবং অবয়ব এর সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এ লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক জোন-২ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিও, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী উপপরিচালক শবনম শিরিন, মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তা বোয়ালিয়া রাজশাহীর মোহা: মঈদ আলী রেজা ও স্পেস এর নির্বাহী পরিচালক হাফিজ। দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলির সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা হিরা খান, সাধারণ সম্পাদক সাগরিকা খান, কোষাধ্যক্ষ জুলি, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান ও ফিনান্স অফিসার মোস্তাক আহমেদসহ তৃতীয় লিঙ্গের অন্যান্য জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin