সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের অভিভাবকদের সঙ্গে কাউন্সিলিং সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৪৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের সদস্যদের পরিবারের অভিভাবকদের সাথে কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে মঙ্গলবার সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভা উদ্বোধন করেন দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি।

নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ জুলি ও অত্র প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদ। সভা পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান। সভায় মোট ২৫ জন তৃতীয় লিঙ্গের অভিভাবক উপস্থিত ছিলেন।

হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা, বৈষম্য দূরীকরণ,সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানে বাধা দুরীকরণ ও সরকারী সহযোগিতা পেতে বাধা সমুহ দূর করা ও পৈত্রিক সম্পদে অংশিদারিত্ব বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জন্মগতভাবে পরিবারের সাথে তৃতীয় লিঙ্গের সন্তানেরা যেন থাকতে পারে তার ব্যবস্থা, লেখাপড়া করানো এবং মানুষের মত হিসেবে গড়ে তুলতে পরিবারের সদস্য ও অবিভাবকদের ভূমিকা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।

উপস্থিত অভিভাবকগণ বলেন, আর নয় অবহেলা, নয় সামাজিক বৈষম্য, নয় তথাকথিত মানুষের কটুক্তির তোয়াক্কা। এখন থেকে প্রতিটি সন্তানের ন্যায় তৃতীয় লিঙ্গের সন্তানকেও তারা লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন এবং সমাজের অন্যান্যদের ষিয়টি সম্পর্কে সচেতন করবেন বলে প্রতিশ্রুতি দেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin