সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের সমস্যা সমাধানে আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর সমস্য সমাধানে সংশ্লিষ্ট সরকারী ও বেসসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (রøাস্ট) এর সহযোগিতায় এবং লিগ্যাল ইম্পাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি(এলইজিডি) প্রকল্পের মাধ্যমে নগরী নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট সম্মেলন কক্ষে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ে উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব, রাজশাহী রেলওয়ে থানার এসআই আসাদ আল মামুদ, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্ঠা শ্যামল কুমার ঘোষ, সাংবাদিক শরীফ সুমন, রাজশাহী ব্লাস্ট এর সমন্বয়কারী এডভোকেট সামিনা বেগম। আরো উপস্থিত ছিলেন সেভদি নেচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি ও কোষাধ্যক্ষ জুলিসহ শাপলা গ্রমা উন্নয়ন সংস্থা, ব্র্যাক, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা ও আপস সহ অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির লোকের জন্য সরকার নানা প্রকার পদক্ষেপ গ্রহন করেছে। তারা এখন ভোটাধিকার থেকে শুরু করে নির্বাচনে অংশগ্রহন ও পিতার সম্পদে অংশিদারিত্ব পেয়েছেন। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। হাত পেতে বা অন্যের সহযোগিতা না নিয়ে ধীরে ধীরে আত্মনির্ভরশীল হতে হবে। কাজ করে খেতে হবে।

তারা আরো বলেন, এই জনগোষ্ঠির জন্য সরকার নানা ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। কিন্তু এভাবে বেশীদিন না চলে প্রয়োজনে অটো ও অটোরিক্সা চালাতে হবে। ভাম্যমান কাঁচা মালের ব্যবসাও করা যেতে পারে। আর যারা শিক্ষিত হয়ে উঠেছেন তাদেরকে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী ব্যবস্থা করা প্রয়োজন বলে বক্তব্যে উল্লেখ করেন তারা। সেইসাথে ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin