রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশ সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে
Wife holds the hand of the deceased spouse in the hospital.

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তীব্র দাবদাহের মধ্যে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ঐ বৃদ্ধের নাম আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০)। তিনি কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে প্রখর রোদের মাঝে কেশরহাট পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, “খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন ঐ ব্যক্তি হিটস্ট্রোকেই মারা গেছেন। মৃত আলাউদ্দিনের পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের আবেদন করে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
অন্যদিকে, মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশের একটি দল নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin