শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে দশদিন ব্যাপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

  • প্রকাশ সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশদিনব্যাপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ১৬জুন সোমবার রাজশাহী হাউজিং এষ্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী ও পুরুষ উভয়ে অংশগহন করছেন। এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রন করছেন। প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৬জুন বৃহস্পতিবার।

প্রশিক্ষণে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানা গেছে। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম অগ্নি নির্বাপক সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময়ে তিনি আগুন লাগলে করণীয় বিষয় সমুহ তুলে ধরেন। এছাড়াও কোথাও আগুন লাগলে মানুষ কিভাবে মারা গেছে তা সনাক্তকরণ বিষয়ও আলোকপাত করেন তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক জুয়েল রানা ও ১৪নং ওয়ার্ড আনসার ও ভিডিপি এর সভানেত্রী মনি খাতুন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin