সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে দারুন নাজাত হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো এবং দ্বীন-ই শিক্ষা প্রদান ও কোরআনকে মানবদেহে যুগের পর যুগ টিকিয়ে রাখার লক্ষে রাজশাহীর ছোট বনগ্রাম হাউজিং কোয়াটার এলাকায় দারুন নাজাত হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসার উদ্বোধন করা হয়। শনিবার বাদ যোহর এ লক্ষে রাজশাহী হাউজিং কোয়াটার জামে মসজিদে দোয়ার অনুষ্ঠান এবং দোয়ার মধ্যে দিয়ে এই মাদ্রাসার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল মজিদ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা সিংড়া নাটোরের মুহতামিম শাইখুল হাদিস মুফতি আব্দুল্লাহ কাসেমী, রাজশাহীর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস ফজলুল করিম ও জামিয়া দারুল উসওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক। দোয়া পরিচালনা করেন সাহেব বাজার বড় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল গনি। এছাড়াও উদ্বোধনীতে অন্যান্য মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মজিদ বলেন মনোরম পরিবেশে এবং অত্যন্ত যত্নসহকারে এখানে কোরআন শিক্ষা প্রদান করা হবে। সেইসাথে কোরআনে হাফেজ তৈরী করা হবে। এই কাজে সকলের সহযোগিতা এবং সন্তানদের ভর্তি করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin