বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “দুর্যোগে আগাম সর্তকর্তা, সবার জন্য কার্য ব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে এবং কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে দুর্যোগ প্রশমন দিবস পািলত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসন রাজশাহীর আযোজনে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আল ওয়া ওয়াহুদ।

প্রধান অতিথি বলেন, বাংলাদশে নদী মাতৃক দেশ। এজন্য এ দেশে সার্বক্ষণিক কোন না কোন দুর্যোগ লেগেই থাকে। বিশেষ করে সমুদ্র এলাকায় এর প্রভাব অনেক বেশী। তবে এই ঝুঁকি প্রশমনে ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে বাংলাদেশ গৃহীত কার্যক্রমে স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স, সেনাবাহিনী, আনসার, গার্লস গাইডস, বিএনসিসি ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ সারা বিশ্বে এ দেশকে দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে কোন না কোন দুর্যোগ লেগেই আছে। বাংলাদেশও এর বাহিরে নয়। দুর্যোগের কবল থেকে দেশকে রক্ষা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীতে কোন দুর্যোগ আসলে জনসাধারণ সহ সবাইকে নিয়ে একসাথে মোকাবিলা করার আশ্বাস প্রদান করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin