সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে দেলওয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দেলওয়ার হোসেন স্মৃতি ১১নং ওয়ার্ড পা গোলি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার ১-০গোলে ফ্রেন্ড ফরএভার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জস্থ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ মাঠে বিকেল ৪টায় দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চল্লিশ মিনিটের খেলা অমিমাংশিত হলে পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকো রাজশাহীর নির্বাহী পরিচালক( প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ও দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সভাপতি সারওয়ার হোসেন খোকন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত ও অত্র সংঘের উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রফেসর জসিম উদ্দিন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক হাসিবুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গুলজার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ডিকেন। এছাড়াও রাসিক সাবেক কাউন্সিলর, অত্র সংঘের অন্যান্য সদস্য, সমাজসেবক ও শুধিজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাসী কর্মকান্ড ও দেশ বিরোধী কাজ থেকে বিরত রাখে। শুধু তাইনয় সামাজিক বন্ধন থেকে শুরু করে মোবাইলে বুদ হওয়া থেকে দূরে রাখে। তিনি আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার আহ্বান জানান। শেষে তিনি বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেইসাথে খেলোয়ার, ম্যানেজার, ম্যান অব টুর্নামেন্ট ও ও ম্যান অব দ্যা ম্যাচ এবং খেলা পরিচালানকারীদের মধ্যে ক্রেষ্ট ও উভয় দলের খেলোয়ারদের মধ্যে মেডেল প্রদান করা হয়। উল্লেখ্য অত্র মাঠে গত ১৯ সেপ্টেম্বর এই খেলা উদ্বোধন করা হয়। খেলায় মোট বত্রিশটি দল অংশগ্রহন করে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin