সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে নকশী কাঁথা তৈরী প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশ সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারীদের কর্মক্ষম ও অর্থনৈতিকভাবে সমাজে ক্ষমতায়িত করতে নারীদের নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে মোট ৩০জন নারী অংশগ্রহন করেন। স্বপ্নছোঁয়া যুব ক্লাব এর উদ্যেগে মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বোয়ালিয়া, রাজশাহীর আয়োজিত যুব নারীদের মাঝে এই নকশী কাঁথা তৈরির উপর যুব প্রশিক্ষণ প্রদান শেষে সনদ ও সম্পানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থেকে সনদ ও সম্মানী প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, সহকারী থানা যুব উন্নয়ন কর্মকর্ত মুঃ আতাউর রহমান, আব্দুল বারিক এবং নীলুফার ইয়াসমীন। এছাড়াও সহযোগী সংগঠক হিসেবে স্বপ্নছোঁয়া যুব ক্লাব এর সভাপতি জাকির হোসেন, প্রতিনিধি ফিরোজ জামাল ও আনসার ভিডিপি ১৪নং ওয়ার্ড দলনেতা মনি খাতুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও নগদ অর্থ প্রদান শেষে প্রশিক্ষণার্থীদের সার্বিক সহযোগিতা করায় মনি খাতুনকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ক্রেষ্ট হাতে পেয়ে মনি বলেন, তিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আনসার ভিডিপির একজন গর্বিত সদস্য হওয়ায় সমাজসেবামূলক কাজ তিনি আরো ভালভাবে করতে পারছেন। এই প্রশিক্ষণের সকল প্রশিক্ষণার্থী তিনিই দিয়েছিলেন। তিনি চান পুরুষের পাশাপাশি নারীরাও যেন পরিবারে, সমাজে ও দেশের অর্থনৈতিক উন্নয়নের অংশিদাত্বি হতে পারে। সেইসাথে নিজেদের যেন ক্ষমতায়িত করতে পাওে, সে জন্যই তার এই উদ্যোগ বলে উল্লেখ করেন মনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin