সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে নবোদ্বয় পাবলিক স্কুলের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নবোদ্বয় পাবলিক স্কুলের আয়োজনে বৃতিব্দতপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে নগরীর টি-বাঁধ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি উপ-পুলিশ কমিশনার মোহা: রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। স্বাগত বক্তব্য রাখেন নবোদ্বয় পাবলিখ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরএমপি কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পঙ্কজ কুমার দে, ভবানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল খাইরুল আনাম, রাজশাহী জর্জ কোটের আইনজীবী মখলেসুর রহমান মুকুল, রাজশাহী মহানগর কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সচিব ফারুক হোসেন ও নবোদ্বয় পাবলিক স্কুলের সভাপতি মোহা: জাহাঙ্গীর আলম।

উপস্থিত অতিথিগণের বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও নগদ অর্থ প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin