বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র কম্বল বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার আয়োজনে কম্বল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহায়তায় শনিবার নগরীর মহিষবাথানস্থ আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

এ সময়ে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন। অত্র সোসাইটিভূক্ত সকল স্কুলের প্রধানদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, কিন্ডারগার্টেনগুলো সরকারের শতভাগ শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। এর স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রচন্ড এই শীতে যেন অসহায় ও দরিদ্র মানুষসহ অন্যান্য মানুষ যেন কষ্ট নায় তারজন্য দেশব্যপি তাঁর উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান অব্যাহত রেখেছেন। রাজশাহীও এর বাহিরে নয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামানের মাধ্যমে রাজশাহীর শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে মেয়র নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার অন্তর্ভূক্ত স্কুলের প্রধানদের দেয়ার জন্য কম্বল প্রদান করেন। সেই কম্বল বিতরণ করা হলো হবে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin