নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে এবং নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন করা হয়। সোমবার সকার ১০টায় রানীবাজার বাটার মোড় থেকে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা রাজশাহী মাদ্রাসা ময়দানে গিয়ে শোভা যাত্রা শেষ করেন। সেখানে ক্রীড়া ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে খেলা চলাকালীন সময়ে উপস্থিত নেতাকর্মীরা চিড়া, মুড়ি, খই ও বাতাসাসহ অন্যান্য মিষ্টান্ন খান। সেইসাথে সবাই বৈশাখের পান্তা ভাত খান। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।
আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আশরাফুল ইসলাম নিপু, মতিহান থানার সভাপতি একরাম আলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন, চন্দ্রিমা থানার সাধারণ সম্পাদক জনি ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হিমেল।
এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিকউদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আগামীকাল মঙ্গলবার লালন শাহ মুক্তমঞ্চে সন্ধ্যা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত জাতীয় ও স্থানীয় শিল্পী বৃন্দের অংশগ্রহনে বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সেখানে লালন গীতি, বাউল, পল্লীগীতি, ভাওয়াইয়া, গম্ভীরা অনুষ্ঠিত হবে। এছাড়াও কৌতুক পরিবেশন করবেন তানভীর এইচ সরকার। সেইসাথে সেখানে নারীদের জন্য সুই সুতা খেলা হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করবেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুবদল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো ও যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম। অনুষ্ঠানের সহকারি হিসেবে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বোয়ালিয়া থানা থানা (পশ্চিম)বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ।