বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে নানা আয়োজনে বিশ^ যোগাযোগ দিবস উদযাপন

  • প্রকাশ সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৯৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশন রাজশাহী’র আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ৩ দিন ব্যাপী মিডিয়া বিষয়ক কর্মশালা ও বিশ^ যোগাযোগ দিবস উদ্যাপন করা হয়। ‘অন্তর দিয়ে বলা’ পোপ ফ্রান্সিস এঁর দেয়া ৫৭তম বিশ^ সামাজিক যোগাযোগ দিবসের মূলসুরকে সামনে রেখে এ দিবস পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল ও ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও এবং সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার বাবলু কোড়াইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্র ঢাকার পরিচালক ফাদার বুলবুল আগস্টিন রিবেরু এবং রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল এ.গমেজ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভবিষ্যতে মিডিয়াতে কাজ করতে আগ্রহী বিভিন্ন ধর্মপল্লী ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ৭০ জন কলেজ এবং বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী।

প্রথমেই পবিত্র খ্রিস্টযাগ এবং র‌্যালী দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। র‌্যালি শেষে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও। তিনি সাংবাদিকদেরকে সত্যের বাহক হয়ে উঠার জন্য আহ্বান জানান। সেই সাথে তিনি তাদের প্রশংসা করে বলেন, সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ অবস্থানে থেকেও সত্য ও ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য দেশ, সমাজ ও মণ্ডলির জন্য কাজ করে যাচ্ছেন।

এদিকে পোপ এঁর বাণীর আলোকে সহভাগিতা করেন ফাদার বুলবুল আগস্টিন রিবেরু। তিনি বলেন, এবারের ৫৭তম বিশ^ যোগাযোগ দিবসের মূলবাণী হলো ‘অন্তর দিয়ে বলা’ ও ভালোবাসায় সত্যনিষ্ঠ হওয়া। তাই তিনি সকল মিডিয়া কর্মীদের ভালোবাসার মধ্যদিয়ে সত্যের বাণী প্রচার ও প্রকাশের আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin