মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে নানা আয়োজনে মুজিবনগর দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন। কর্মসূচির মধ্যে ছিলো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা।

সকালে সূর্যোদয়ের পর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের পাশে কুমারপাড়ার স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

সভায় বক্তারা বলেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি চিরস্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের আজকের এই দিনে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এরপর থেকেই স্থানটি মুজিবনগর নামে পরিচিত।

বক্তারা আরো বলেন, শপথ গ্রহনের পর তৎকালিন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশবাসীর উদ্দেশে বেতারে ভাষণ দেন। এই ভাষণের মাধ্যমেই সারা বিশ্বের মানুষ জানতে পারে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে একটি সরকার গঠন করা হয়েছে। আর এই দিনে মুজিবনগরে শপথ গ্রহণের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার।

আরো উপস্থিত ছিলেন সদস্য আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আব্দুস সালাম, কল্পনা রায়, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, বাদশা শেখ, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগের আহ্বায়ক আনিসুর রহমান আনার, সদস্য সচিব মোকসেদ-উল-আলম সুমনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

রাসিক:


রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১টায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ. এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় । প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাসিকের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এপর কর্মকর্তা-কর্মচারীরা পৃথক শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

আরো উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু,, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, নাদিরা বেগম, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন সহ শাখা প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুনসহ কর্মচারীবৃন্দ।

রাজশাহী কলেজ:


যথাযথ মর্যাদায় রাজশাহী কলেজ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল ১৭ই এপ্রিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৮ই এপ্রিল আলোচনা সভা।
বেলা ১১ টায় উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান বলেন মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার পাশাপাশি সরকার ব্যবস্থাপনাও অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। বিশ্ব জনমতকে অত্যন্ত সফলতার সাথে নিজেদের পক্ষে আনতে পেরেছিলেন। তিনি নতুন প্রজন্মের মাঝে মুজিবনগর সরকার এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।
জেলা স্বেচ্ছাসেবক লীগ:


১৭ই এপ্রিল মুজিবনগর সরকার দিবসে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলার উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করেন সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সারওয়ার হোসেন পলাশ। এ সময়ে তিনি ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরেন।

পবা উপজেলা:
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। রোববার দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে। পবা উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, বেগম সুফিয়া হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনসার আলী, হযরত আলী, আবুল কালাম আজাদ, নারীনেত্রী হাফিমা বেগম, হাসিনা বেগম ও মমতাজ বেগম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin