সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে নিরাপদ অভিভাসন ও দক্ষতা উন্নয়ন শীষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিরাপদ অভিভাসন ও দক্ষতা উন্নয়ন শীষক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- ঢাকা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহা: আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন পাসপোর্ট অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, ফায়ার সার্ভিস, পুরুষ-মহিলা টিটিসি, সংবাদ পত্রের সম্পাদক মন্ডলী, সমাজ সেবা কার্যালয়, শিশু একাডেমির প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ প্রবাসী ও বিদেশে গমন ইচ্ছুক জনগণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের বিদেশে হয়রানী ও দালাল চক্রের কবল থেকে রক্ষা করতে সরকারীভাবে বিদেশ ভীতি জনগণের মধ্যে থেকে দূর করতে হবে। নির্দিষ্ট কাজ নিয়ে, সঠিক ভিসা সঙ্গে করে বিদেশে যেতে হবে। বিদেশে যাওয়ার পূর্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বিদেশে যাওয়ার পরামর্শ দেন তিনি।

বিদেশ গমনেচ্ছুদের তিনি আরো বলেন, বিদেশ যেতে আর বাড়ি, গাড়ি ও জমি বিক্রি এবং সুদের উপরে টাকা নেয়ার প্রয়োজন নাই। জামানত বিহিন শুধুমাত্র গ্যারান্টার দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋন নিয়ে বিদেশে যেতে পারবেন। এ ব্যবস্থা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী করে দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে বিদেশ গিয়ে দেশের সুনাম অক্ষুন্ন রাখার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin