রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর হওয়া সত্ত্বেও রাজশাহীতে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা, পুকুর ভরাট এবং কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন অব্যাহত রয়েছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে নগরীতে বায়ুদূষণ ও শব্দদূষণ উদ্বেগজনক হারে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তাঁরা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণ বিধিমালা না মানা, রাস্তা ও ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। পদ্মাপাড়ের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও গ্যারেজ থেকেও চাঁদা আদায়ের অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে পরিবেশ সুরক্ষায় কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গাছ কাটা বন্ধ করে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণের ব্যবহার ও বিপণন বন্ধ করা, পুকুর ভরাট বন্ধ ও ভরাটকৃত জলাধার পুনরুদ্ধার, কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নির্মাণ কোড বাস্তবায়ন এবং অবৈধ পার্কিং উচ্ছেদ। কর্মসূচিতে বক্তারা সকল প্রাণীর জন্য বাসযোগ্য একটি সুন্দর সবুজ নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি এডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, সহ-সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড. জাকির খান ও ড. মোহাম্মদ কামারুজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দিগন্ত প্রসারি ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin