সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রুয়েট শিক্ষার্থীদের দশম গ্রেড দাবি ও তিন দফার দাবির বিপরীতে প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার বেলা ১২টায় রাজশাহী নগরীর শালবাগান পলিটেকনিক ও নওদাপাড়া মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলগেট এলাকায় এক হয়ে বিক্ষোভ মিছিল করে সিটি কর্পোরেশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। ঘন্টা খানেক সেখানে অবস্থানের পর বেলা ১টায় এই সামবেশ শেষ করেন তারা।

এসময় আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, এতদিন দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিলো। হঠাৎ রুয়েটের শিক্ষার্থীরা সেটি নিজেদের অধিকার দাবি করে আন্দোলনে নেমেছেন। এমনকি রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন ঘটিয়েছেন। কেনো তারা তাদের পদ অবদমন চান সেটি বুঝতে পারছেনা কেউ। এছাড়াও গত বৃহস্পতিবার রুয়েট শিক্ষার্থীদের দেয়া তিন দফাকে অযৌক্তিক দাবি করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্য করে কোন কটুক্তি না করার আহবান জানান অংশগ্রহনকারীরা। এর ব্যত্যয় ঘটলে আবারও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin