মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে পুলিশ সদস্য সিদ্ধার্থ হত্যা মামলায় বিএনপি নেতৃবৃন্দের জামিন বহাল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৬৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে রাজশাহীতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা পুলিশ ফোর্স সিদ্ধার্থ হত্যা মামলায় জামিন বহাল রেখেছে আদালত। বৃহস্পতিবার বিএনপি নেতৃবৃন্দ বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে স্ব-শরীরে হাজিরা দিলে বিচারক এই মামলায় আসামীদের জামিন বহাল রেখে আগামী মে মাসের ২৬ তারিখ হাজির দিন ধার্য্য করেন। সেইসাথে এই মামলার বিচারিক কার্যক্রম অতিরিক্ত দায়রা জজ আদালতে প্রেরণ করেন বলে জানান এই মামলার আইনজীবী এডভোকেট রইসুল ইসলাম। মামলায় মোট নব্বই জনকে এজাহার ভূক্ত এবং আরো অজ্ঞাত ৩৫০-৪০০জনকে আসামী করা হয়।

হাজিরায় উপস্থিত ছিলের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীর নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক এমপি এডভোকেট নদিম মোস্তফা ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ওয়াজির উজির, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আােনয়ারুল আমিন আযব, ১৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর টুটুল ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ সকল আসামী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin