সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে প্রকাশ্যে হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে গেল ছিনতাইকারীরা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রকাশ্যেই এক ব্যবসায়ীর (বিএনপি কর্মী) মাথা ফাটিয়ে তাঁর মোটরসাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরের রাজপাড়া থানার নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলাকারীরা এলাকায় জামাত শিবিরের। ঘটনার পর চাঁদ (৪০) নামের ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, কপাল ও নাকে গুরুত্বর জখম হয়েছে। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লায়।

চাঁদ রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি দাবি করেন, দুপুরে তিনি মোটরসাইকেল নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক তাকে দাঁড় করান। তিনি থামলে তার মোটরসাইকেলের চাবি তুলে নেওয়া হয়। এসময় হঠাৎ পেছন থেকে একজন তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।অচেতন হওয়ার পরে তার মোটরসাইকেলও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। ছিনতাইকারীদের মধ্যে সুরুজ, হাসিবুল ও ইসরাত নামের তিনজনকে চিনতে পেরেছেন তিনি।

ঘটনার খবর পেয়েই অভিযুক্তদের আটক করতে তৎপরতা শুরু করেছে নগরের রাজপাড়া থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়েই তারা ঘটনাস্থলে এসেছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছেন বলে উল্লেখ করেন তিনি।

তাজ উদ্দিন আরও বলেন, ‘চাঁদের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এটা তারা নিশ্চিত হয়েছেন। তবে টাকা তারা ছিনিয়ে নিতে পারেনি। ভুক্তভোগী কিছুটা সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে কারা এর সাথে জড়িত। তবে ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাই কারীদের প্রাথমিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা জামাত শিবিরের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin