বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে পবায় প্রচারনামূলক লিপলেট বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২৯ তারিখ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে।এই জনসভায় উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই জনসভা সফল করতে রাজশাহীতে চলছে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা। মঙ্গলবার দুপুরে রাজশাহী পবা উপজেলা নওহাটা পৌর এলাকায় প্রচারণামূলক লিপলেট বিতরণ করেন রাজশাহীর পবা-মোহনপুর সংসদ সদস্য আয়েন উদ্দিন।

তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এই প্রচারণা করেন। সে সময়ে তিনি সাংাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় রাজশাহী মহানগরীতে তিল ধারনের ঠাঁই থাকবেনা। পুরো শহর জনসমুদ্রে পরিণত করতে তারা দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদি ক্ষমতায় আছেন বলে দেশের এত উন্নয়ন হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্নত রাষ্ট্রে পরিণত করতে বার বার আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, কোন বাধাই আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবেনা। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান তিনি। সেইসাথে জনসভায় সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য পৌরবাসীকে অনুরোধ করেন এমপি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin