সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ফেরীঘাট ইজারা না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে
Dhaka, Bangladesh - July 1, 2018: Boatmen wait for passengers at the bank of Buriganga River in Dhaka, Bangladesh. Over fifty thousand commuters cross the river every day, thousands boatmen working on the Buriganga River for their livelihood.

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের মালিকানাধীন ফুলতলা ফেরীঘাট ও বড়গাছি পেটাও বিদিরপুর ফেরীঘাট চলতি বাংলা সালের জন্য এখনো ইজারা দেয়া হয়নি। এতে করে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে ঘাট ব্যবসায়ী প্রকৃত একজন পাটনি ফারুক বলেন, এ বছরের জেলা পরিষদ থেকে উপরোক্ত দুইটি ফেরীঘাট ইজারা দেয়া হয়নি। প্রতি বছর ইজারা দেয়া হয়। কিন্তু এবারের এই ঘাট দুইটি ইজারা দেয়া নিয়ে তৈরী হয়েছে জটিলতা।

তিনি আরো বলেন, ঘাট ইজারা দেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে চরআষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যানকে। কিন্তু ইউনিয়ন পরিষদ ২৫ হাজার টাকার উপরে কোন টেন্ডার আহ্বান করতে পারেনা। তাহলে এই কাজ ইউনিয়ন পরিষদ কিভাবে করবেন বলে প্রশ্ন ছুড়ে দেন। তিনি আরো বলেন, গোদাগাড়ীর সুলতানগঞ্জ ফেরীঘাট দুইমাসের জন্য জেলা পরিষদ হতে ইজারা দেয়া হয়েছে। আয়কর ও ভ্যাট বাদে চার লক্ষ ষাট টাকায় ইজারা প্রদান করা হয়। সুলতানগঞ্জ ফেরীঘাট ইজারা হলে এই দুইঘাট কেন বাকি থাকবে? এ দুটি ঘাট দ্রুত ইজারা দেয়ার জন্য দাবী জানান তিনিসহ অন্যান্য ঘাট ব্যবসায়ীরা।

তিনি আরো বলেন, সরকারীভাবে মানুষ, গবাদী পশু, আসবাবপত্র, বিভিন্ন পন্য, মেশিনারীজসহ অন্যান্যগুলো পারাপারের জন্য একটি মুল্য তালিকা রয়েছে। এই মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোট কর্তৃক প্রস্তাবিত একটি মূল্য তালিকা করা হয়েছে। এই মূল্য তালিকায় প্রায় সকল ক্ষেত্রেই পারাপারের মাসুল ধরা হয়েছে সরকারী মাসুলের থেকে তিন থেকে চারগুন বেশী। এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঘাট ইজারা ও নতুন মূল্য তালিকা সম্পর্কে চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলার নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসন তাঁকে ইজারা দেয়ার দায়িত্ব দিয়েছেন। তিনি শুধুমাত্র দায়িত্ব পালন করছেন। আর মূল্য তালিকা বর্তমান যে বাজার মূল্য তার সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin