বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন। শুক্রবার সকাল ৯টায় রাজশাহীর সিএনবি মোড়ে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী সিটি কর্পোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার ব্যাপক কর্মসূচি পালন করে রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি কমিশনার আনিসুর রহমান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান, বিএমডিএ, বিএআরটিএ, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু একাডেমি, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা পরিবার, নৌ পুলিশ, ডায়াবেটিস নার্সিং ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমিসহ সরকারী ও বেসরকারী অন্যান্য প্রতিষ্ঠান।

জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। এরপর বেলা পৌনে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সাভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের এডিশনাল ডিআইজি রশিদুল হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড.তসিকুল ইসলাম রাজা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন। বঙ্গবন্ধু দেখিয়ে দিয়ে ছিলেন কীভাবে একটি জাতিকে সচেতন করতে হয়, নিজের অধিকার আদায় করতে হয়। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি বলেন, টুঙ্গীপাড়ার অজপাড়া গাঁয়ে যদি এ খোকা না জন্মাত তবে আমরা জানতাম না স্বাধীনতা কাকে বলে। তাঁর মাত্র ৫৫ বছর জীবনের প্রায় ১৩ বছরই কেটেছে কারাগারে। বাঙালির জন্য কত আত্মত্যাগ করেছেন তিনি। তাঁর একটাই লক্ষ্য ছিলÑ বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস সারাবিশ^ জানে। তিনি ৭ মার্চের ভাষণের মাধ্যমেসাড়ে ৭ কোটি মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে উজ্জ্বীবিত করতে পেরেছিলেন। তিনি বলেছিলেন সাড়ে সাত কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না। একজন স্মার্ট মানুষের মধ্যে যে যে গুণ থাকতে হয়, তাঁর সবই ছিল বঙ্গবন্ধুর মধ্যে।

বঙ্গবন্ধুর আদর্শ অনুকরণ ও অনুসরণ করে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরই সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ গড়ার কাজে লেগে পড়েছি। একটু দেরিতে হলেও বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমরা তা বিনির্মাণ করব। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হবে বলে আশাব্যক্ত করেন তিনি।

 

এদিকে, গণযোগাযোগ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় ও বিভাগীয় পাবলিক লাইব্রেরি শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, ডকুমেন্টারি প্রদর্শন ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

এছাড়াও বাদ যোহর মসজিদে এবং বিকেল থেকে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, শিশু পরিবার, শিশুসদন, শিশু বিকাশ কেন্দ্র, ছোটমনি নিবাস ও এতিমখানাসমূহে এতিম ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিষ্ঠান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল থেকে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেয়ালিকার মাধ্যমে শিশু ভাবনা প্রকাশের ব্যবস্থা করা হয়।

এছাড়াও রাসিক, জেলা পরিষদ, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানের মালিকগণ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহের সৌন্দর্যবর্ধণ, আলোকসজ্জাকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin