সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার সিএন্ডবি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সভাপতি মাওলানা কেরামত আলী-এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে রাজশাহী সদর আসনের এমপি প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন, রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম সরকার, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. মাঈন উদ্দীন, রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মাসুদুর রহমান রিংকু ও পরিচালক সাইফুল ইসলাম হিরোকসহ এগারদলীয় জোট ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এডকোকেট শফিকুল হক মিলনসহ উপস্থিত নেতৃবৃন্দ রোজা রাখার সুফল সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে ঐক্য ও সাম্যের মধ্যে দিয়ে বাংলাদেশ বিণিমার্নে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাজশাহীকে একটি নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। সব শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin