সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বালি মহাল নিয়ে চলছে তেলেসমাতী

  • প্রকাশ সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বালি উত্তোলন ও বিক্রয় নিয়ে চলছে তুঘলকী কর্মকান্ড। বাংলা চলতি সনের বালি মহাল ইজারা দেয়ার জন্য জেলা প্রশাসক কর্তৃক দরপত্র আহ্বান করা হয়। সেই মোতাবেক ঠিকাদারগণ দরপত্র প্রদান করেন। এক পর্যায়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে বালি মহাল পেয়ে যান মাম এন্টারপ্রাইজ। মাম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুল মান্নাফ বলেন, তিনি ৮ কোটি ২৪ লক্ষ টাকা দরপত্রে প্রদান করে সর্বোচ্চ দরদাতা হিসেবে এই ইজারা পান। ভ্যাট ও ট্যক্সসহ তাঁকে ১০কোটি ৩০ লক্ষ টাকা সরকারের ঘরে প্রদান করতে হবে। পূর্বে ছিলো মাত্র ৪ কোটি ৪০লক্ষ টাকা।

তিনি বলেন, পূর্বেও আওয়ামী দোসররা অল্প টাকায় ইজারা নিয়ে একদিকে সরকারকে ভ্যাট ট্যাক্স থেকে বঞ্চিত করেছে। অন্যদিকে এখন আবার তাদের মজুদকৃত বালি রাতের অন্ধকারে বিক্রি করে সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এগুলো করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে আওয়ামী লীগের দোসররা এখনো তৎপর রয়েছে। আর এই কাজে সহযোগিতা করছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি বলেন, তাঁকে পহেলা বৈশাখ হতে ইজারার ওয়ার্ক অর্ডার দেয়ার কথা ছিলো। কিন্তু এর পূর্বেই আওয়ামী লীগের দোসর সাবেক ইজারাদার মখলেসুর রহমান মুকুল, রাসিক ১নং সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা রজব আলী, স্বেচ্ছাসেবক লেিগর আনোয়ার হোসেন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ষড়যন্ত্র করে ওয়ার্ক দেয়া থেকে বিরত রাখতে হাইকোর্ট থেকে ছয়মাসের স্টে-অর্ডার নিয়ে আসেন। আর কোর্টে আবেদন করেছেন রজব আলী ও মাহফুজা মোরশেদ।


তিনি আরো বলেন,এই নিষেধাজ্ঞার মূল কারন হচ্ছে বিগত সময়ের উপরোক্ত স ঠিকাদারগণ পুরো গোদাগাড়ী জুড়ে বালি উত্তোলন করে পাহাড় সমান করে রেখেছে। কিন্তু শেষ সময়ে এসে তাদের বালি উত্তোলন করার কোন এখতিয়ার ছিলোনা। কিন্তু জোরপূর্বক ঘাট দখল করে রাখার জন্য তারা এই কাজ করেছেন। যখন টেন্ডারে তারা বালি মহাল ইজারা পায়নি, ঠিক তখনি এই ষড়যন্ত্র করে নতুন করে বালি উত্তোলন ও বিক্রয়ের উপরে নিষেধাজ্ঞা নিয়ে এসেছে বলে উল্লেখ করেন মান্নাফ।

তিনি আরো উল্লেখ করেন এই সমস্ত বালি উত্তোলন ও বিক্রি করা বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য কওে রাতের অন্ধকারে ড্রাম ট্রাকে করে শত শত সিএফটি বালি বিক্রি করছে সাবেক ইজারাদারের দোসররা। রাতভর চলে তাদের বালি বিক্রি। কিছুদিন আগেও এক ট্রাক বালি বিক্রি করতো ৫,০০০ টাকায়। এখন সেই বালি তারা বিক্রি করছে ট্রাক প্রতি ১০,০০০টাকা করে।

মান্নাফ বলেন, বালি মহাল ইজারা নিয়ে তিনি পড়েছেন মহা বিপদে। কারন এখন চলছে বালি উত্তোলনের ভার মৌসুম। এখন যদি বালি উত্তোলন ও বিক্রি করতে না পারেন তাহলে তাদের অনেক টাকার ক্ষতি হবে। সেইসাথে রাজশাহী অঞ্চলের আবাসন শিল্পসহ কন্ট্রাকসন সেক্টরের ব্যাপক ক্ষতি হবে বলে উল্লেখ করেন তিনি। দ্রুত নিষেধাজ্ঞা পরিহারের জন্য তিনি এখন কোর্টের বারান্দায় ঘুরছেন। আর সাবেক ইজারাদারের লোকজন এই সুযোগ নিয়ে রাতের অন্ধকারে শত শত ট্রাক বালি বিক্রি করে দিচ্ছে। এ যেন মগের মুল্লুক বলে উল্লেখ করেন তারা।

এ নিয়ে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর নিকট জানতে চাইলে তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি আদালতের। আদালত যা নির্দেশনা দেবেন তিনি সে মোতাবেক ব্যবস্থা নেবেন। বিগহত ইজারাদারের উত্তোলনকৃত বালি বিক্রি করা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বালি বিক্রি করা যাবে কিনা সে বিষয়ে তিনি জানেন না। তবে তিনি বিষয়টি দেখতে চাইলেও ইলেক্ট্রনিক মিডিয়ায় এ বিষয়ে কোন প্রকার বক্তব্য দিতে তিনি অস্বীকার করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin