সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বায়ুতে বিদ্যমান বস্তুকনার পরিমান অনেক কম

  • প্রকাশ সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের মধ্যে পরিবেশ বান্ধব খ্যাত শহর রাজশাহী। এই শহরের বিভিন্ন স্থানে বায়ুতে বিদ্যমান বস্তুকনার পরিমান শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ণয় করা হয়। বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ও বারিন্দ এনভায়রনমেন্ট এর সহযোগিতায় নগরীর জনবহুল স্থান হিসেবে রেইলগেট, তালাইমারী, সাহেব বাজার জিরো পয়েন্ট ও লক্ষিপুর মোড় হতে এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে বিসিক মঠ পুকুর এর নিকটে বায়ুর মান পরীক্ষা করা হয়।

পরীক্ষায় নেতৃত্ব দেন প্রকৌশলী জাকির হোসেন খান (পি.এইচ.ডি.)। তাঁকে সহযোগিতা করেন অলি আহমেদ (পি.এইচ.ডি. গবেষক), শামসুর রাহমান শরীফ ও ইফাত আরা। জাকির বলেন, এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমের শেষে রাজশাহীর বায়ুতে বিদ্যমান বস্তুকনা পর্যবেক্ষণ। বায়ুতে বিদ্যমান পি.এম ২.৫ এবং পি.এম ১০ নির্ণয় করা হয়। বাংলাদেশের বায়ুর নির্ধারিত ঘনমাত্রা পি.এম ২.৫ এর জন্য ৬৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার এবং পি.এম ১০ এর জন্য ১৫০ মাইক্রোগ্রাম/ঘনমিটার ২৪ ঘন্টার জন্য।

তিনি আরো বলেন, পরীক্ষায় সর্বোচ্চ পি.এম ২.৫ এবং পি.এম ১০ পাওয়া যায় তালাইমারী মোড়ে, যথাক্রমে ৭৬ এবং ৮৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার। প্রাপ্ত সর্বোচ্চ পি.এম ২.৫ বাংলাদেশের নির্ধারিত ঘনমাত্রার চেয়ে সামান্য বেশি হলেও প্রাপ্ত সর্বোচ্চ পি.এম ১০ এর পরিমান নির্ধারিত ঘনমাত্রার চেয়ে অনেক কম। বিসিক মঠ পুকুরের নিকট বায়ুর মান তুলনামূলক বেশ ভালো পর্যবেক্ষণে পাওয়া যায় বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin