নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব শহীদ আলম বৃহস্পতিবার সকাল ১০.২০ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না———- রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে, সহধর্মিণী, রাজনৈতিক সহপাঠী সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
তিনি রোজার মধ্যে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে রাজশাহীতে চিকিৎসা নেন। এখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে করে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তাঁর মৃত্যুতে রাজশাহী বিএনপি পরিবারে এবং তার পরিবারের শোকের ছাঁয়া নেমে এসেছে। আজ শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাযা হড়গ্রাম মুন্সিপাড়া ঈদগাহ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে হড়গ্রাম মুন্সিপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
ভূমিমন্ত্রী মিনুর শোক
রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। এক শোকবার্তায় তিনি বিএনপি নেতা শহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার এবং তার আত্মীয়- স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতা শহিদ জাতীয়তাবাদী আদর্শের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে দল একজন সক্রিয় কর্মীকে হারালো। প্রসঙ্গত, নগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এমপি মিলনের শোক
রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, মরহুম শহীদ আলম বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বিগত পতিত সরকারের আমলে অনেক জেল জুমুল ও নির্য়াতন সহ্য করেও বিএনপির আদর্শে অটুট ছিলেন। তিনি আবারও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।