মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত

  • প্রকাশ সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জনগণকে ভেজাল মুক্ত খাবার খাওয়ানোর প্রতিশ্রতি নিয়ে বিএসটিআই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন বাজার, মার্কেট, কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকে। ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা যেন ভোক্তাদের ভেজাল পন্য না দিতে পারে এবং ভেজাল পন্য বিক্রি করতে না পারে তার জন্য রাজশাহী বিএসটিআই এর পক্ষ থেকে রোববার রাজশাহী সাহেব বাজার ও আরডিএ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানার সার্বিক তত্বাবধানে এবং তাঁর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। এ সময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও পরিদর্শক (মেট) আবুল কায়েম।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং পণ্যের লেবেলে পরিচিতিমূলক তথ্য না থাকায় সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে মোট ৯হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো জুবায়ের ট্রেডার্স ৪,০০০/-, শায়লা স্টোর-১,০০০/-, গোপাল আটা ময়দা মিল-১,০০০/-, ফেরদৌস আটা মিল-১,০০০/- শামিম সুইটস ১,০০০/-সহ সর্বমোট পাঁচটি প্রতিষ্ঠানে ৫টি মামলা দায়েরের মাধ্যমে মোট ৯,০০০/- জরিমানা আদায় করা হয়।

এছাড়াও আরো পাঁচটি প্রতিষ্ঠান মনিটরিং করে পবিত্র রমজানে বহুল ব্যবহৃত ইফতার সামগ্রী (খেজুর, জিলাপি, লাচ্ছা-সেমাই, মাঠা ইত্যাদি) যথাযথ নিয়মে উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি-বিতরণের জন্য বলা হয়েছে বলে জানান বিএসটিআই কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin