রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে বিজয় দিবস উদযাপন কমিটি’র বিজয় দিবস পালন

  • প্রকাশ সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিজয় উদযাপন কমিটির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খূশি তেমন সাজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ আমজাদ আলী। বিজয় দিবস উদযাপন কমটির আহ্বায়ক ও রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মাহাবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এফ বি সি সি ই এর পরিচালক আলহাজ¦ আসাদুজ্জামান আওয়ার, সমাজ সেবক শামসুল আলম শামসু, আরমান আলী লওসান, হাবিবুর রহমান হাবিব, মোনায়েম শেখ, মাতক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তা ও সদস্য মুস্তাক হোসেন মুস্তাক। সাবেক ছাত্রনেতা শাহাবুল সরকার টুটল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র এলাকার নারী-পুরুষ ও ছোট ছোট সোনামনিরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন মিহাদ শেখ, রিফাত আহমেদ রিদয়, সালমান আহমেদ সাফি ও আরফিন আলামনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin