রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে প্রকৌশল ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে নতুন একাডেমিক ভবন স্থাপন করা হচ্ছে যাতে এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যৎ প্রকৌশলীরা দেশের ও বিশ্বের সেবায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন।
শনিবার দুপুর বারোটায় রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও এলামনাই এসোসিয়েশনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। ভূমিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাত্র-ছাত্রীদের জন্য বড় হোস্টেল নির্মাণ ও আধুনিকায়ন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিষ্ঠানকে দুইটি ইলেকট্রিক বাস উপহার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহযোগিতায় প্রতিষ্ঠান চত্বরে ব্যাপক হারে নিম গাছ ও ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে ক্যাম্পাসকে সবুজ করতে হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে প্রতি বছর ৫ কোটি করে আগামী ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষ রোপণ করা।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পুনব্যক্ত করে ভূমিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ছাত্রসমাজকে নির্দিষ্ট অগ্রাধিকার মেনে চলতে হবে। এক্ষেত্রে প্রথম অগ্রাধিকার হবে শিক্ষা, এরপর পর্যায়ক্রমে সামাজিক অবস্থান, খেলাধুলা ও সংস্কৃতি এবং সবশেষে রাজনীতি। এসময় তিনি নির্মাণাধীন ভবনের কাজের গুণগত মান বজায় রাখার জন্য প্রকৌশলীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান লিটন, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ভূমিমন্ত্রী, রাসিক প্রশাসক এবং আরডিএর চেয়ারম্যান একটি করে নিম গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য যে, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছয়তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লক্ষ টাকা। কাজের সময়সীমা নিধারণ করা হয়েছে ১২ মাস।
এর আগে রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুল এবং রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকা এবং রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮ লক্ষ ৩২ হাজার ৭৩৪ টাকা। দুইটি ভবনের কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে১২ মাস। এছাড়াও তিনি নজরুল ভিলেজ এর ফলক উন্মোচন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin