রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীর কলাবাগানে কাটা হলো ৩০টি কাঠবাদামের গাছ রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচী ও সংবাদ সম্মেলন কাজে কোন ধরণের অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না- এম.পি চাদঁ স্বেচ্ছায় পরিস্কার পরিচ্ছন্ন্নতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও রাশেদ এর কুশপুত্তলিকা দাহ রাজশাহীতে ‘বিয়ের ফাঁদ’ ও মিথ্যা মামলার অভিযোগ: প্রতিকার চেয়ে যুবকের সংবাদ সম্মেলন পুঠিয়ায় চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক রাজশাহীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বুট ক্যাম্প অনুষ্ঠিত নগরীর কয়েরদাঁড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক পিটারের ইন্তেকাল

রাজশাহীতে ‘বিয়ের ফাঁদ’ ও মিথ্যা মামলার অভিযোগ: প্রতিকার চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ব্ল্যাকমেইল করে বয়সে ১৯ বছরের বড় এক নারীর সঙ্গে বিয়েতে বাধ্য করা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং তালাক দেওয়ার জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন মাহফুজ আহমেদ রিফাত নামের এক যুবক। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত নারী ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শনিবার বেলা বেলা ১২টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজ আহমেদ রিফাত জানান, তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকার মৃত সামান উল্লাহ খানের মেয়ে বাদশাহ জাদী রেমীর একমাত্র কন্যা মেহেরুন হাসান রোশনিকে প্রাইভেট পড়াতেন। এই সুবাদে রেমীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়।

রিফাতের অভিযোগ, রোশনির মা হিসেবে এবং প্রাইভেট পড়ানোর সুবাদে রেমীর সাথে বিভিন্ন সময়ে বসে কথা বলা এবং সবাই মিলে খাওয়া দাওয়া করা। কখনো কাছে বসে কথা হয়েছে। সে সময়ে তার মেয়েও থাকতো। ঐ সকল সময়ে রেমী অন্যকে দিয়ে অতি গোপনে তাদের কিছু ঘনিষ্ঠ ছবি উত্তোলন করেন। সেই সকল ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করেন এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় রেমী নিজে বাদী হয়ে বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে ধর্ষণের একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। পুলিশের হয়রানি ও সামাজিক মানসম্মান বাঁচাতে রিফাত নিজের চেয়ে ১৯ বছরের বড় রেমীকে বিয়ে করতে বাধ্য হন। এই ঘটনার জেরে তাঁকে নিজ পরিবার থেকেও বিচ্ছিন্ন হতে হয় বলে উল্লেখ করেন তিনি।

বিয়ের পরের পরিস্থিতির বর্ণনা দিয়ে রিফাত বলেন, “সবকিছু মেনে নিয়ে সংসার শুরু করলেও রেমী নানাভাবে তাকে নির্যাতন করতে থাকেন। তিনি অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে (পরকীয়া) জড়ান, যা মূলত তার একটি ‘ব্যবসা’। বাধা দিলে তিনি আমকে ও আমার পরিবারকে শেষ করে দেওয়া এবং জেলে পাঠানোর হুমকি দিতেন। স্ত্রী ও তাঁর মেয়ের অনৈতিক কর্মকাণ্ড মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য হয়ে গত ৩ ফেব্রুয়ারি (২০২৬) আমি রেমীকে আইনিভাবে তালাক দেই।”

তালাক দেওয়ার পর রেমী ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলা সাজিয়েছেন দাবি করে রিফাত আরো উল্লেখ করেন, “গত ৮ ফেব্রুয়ারি ডাকযোগে তালাকের নোটিশ পেয়ে একই দিনে রেমী নিজের মেয়ের ধর্ষণচেষ্টার অভিযোগে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। অথচ মামলায় উল্লেখ করা হয়েছে ঘটনাটি ১২ জানুয়ারির। মূলত তালাকের প্রতিশোধ নিতেই তিনি এই বানোয়াট মামলা করেন। এই মামলায় আমি প্রায় ২২ দিন কারাভোগ করার পর গত ৬ এপ্রিল জামিনে মুক্ত হই।”

সংবাদ সম্মেলনে রিফাত আরও অভিযোগ করেন, জামিনে বেরিয়ে আসার পর থেকেই রেমী ও তাঁর কথিত প্রেমিক সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত এবং তাঁর পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে নানা ধরনের মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন। এ ঘটনায় রিফাতের পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে রিফাত গণমাধ্যমকর্মী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই ‘বিয়ের ফাঁদ’ পাতা নারী, তাঁর মেয়ে, কথিত প্রেমিক এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এসময় পরিবারের পক্ষ থেকে রিফাতের বাবা হাসান আলী, মা রুপালী বেগম ও বড় ভাই মনিরুজ্জামানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাদশাহ জাদী রেমির নিকট জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা। রিফাত তার মেয়েকে প্রাইভেট পড়ায়নি। রিফাতের সাথে তার অনলাইনে পরিচয় হয়। এরপর প্রেমের মাধ্যমে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে রিফাত। পরে তাদের বিয়ে হয় বলে জানান তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin