শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  • প্রকাশ সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্য বিষয় এবং ‘অটিজম শিশুরা বোঝা নয়, এরা আল্লারদান’ এই স্লোগান নিয়ে শনিবার সারাদেশের ন্যায় রাজশাহীতে পনের তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের (উপসচিব) পরিচালক এ.কে.এম সরোয়ার জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রাজিউল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ।

আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. আবদুল্লা আল ফিরোজ। রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) ড. হামিদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক কল্পনা ভৌমিক, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা শীর সলিম আলী ও অটিজম শিশুর অভিভাবক ফারহানা ইয়াসমিন মিতু। এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালখ, সহকারী পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি ও অভিভবাক ও অটিজম শিশুরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও সভাপতি বলেন, প্রতিবন্ধি আর অটিজম শিশুর মধ্যে অনেক তফাত রয়েছে। শিশু জন্মের দেড় বছরের মধ্যে আচরণ অন্যরকম মনে হলে ডাক্তার দেখানোর পরামর্শ দেন তাঁরা। সঠিক সময়ে সু-চিকিৎসা হলে এই শিশুরা দ্রুত আরগ্য লাভ কনতে পারে। সেইসাথ্যে পুরোপরি স্বাভবাবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে বলে জানান অতিথিবৃন্দ।

মাদকাসক্ত সন্তানের থেকে অটিজম শিশু অনেক ভাল উল্লেখ করে তাঁরা আরো বলেন, অটিজম নয় আল্লাহর বিশেষ দান এই শিশুরা সুযোগ পেলে একজন সাধারণ মানুষের থেকে বেশী জ্ঞানি ও কর্মক্ষম হতে পারে। অটিজম শিশুরা আজ ক্রীড়াতে সাফল্য অর্জন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়িাও সাংস্কৃতিক দিকেও তাঁরা পিছিয়ে নেই। বাংলাদেশের এই ধরনের শিশুরা অনেক সুনাম বয়ে নিয়ে এসছে বলে বক্তব্যে উল্লেখ করেন তাঁরা। সেইসাথে এই ধরনের শিশুদের নিয়ে যারা পড়লেখা করাচ্ছেন তাদের উপর সরকার ও জেলা প্রশাসনের সুদৃষ্টি রয়েছে বলে জানান অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin