সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০ মে মঙ্গলবার ছিলো বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। সারাদেশের ন্যায় রাজশাহীতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার।

প্রধান অতিথির বক্তৃতায় রেজাউল আলম বলেন, এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সকলেই ক্রেতা এবং ভোক্তা। আমাদের ব্যক্তিগতভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতন বিবেককে কাজে লাগিয়ে যখন আমরা ব্যবসায়ী হব, তখন ভোক্তাদের সঠিক পরিমাপে পণ্য দেব আর ক্রেতা হলে যেখানে সঠিক পরিমাপে পণ্য পাওয়া যায় সেখানেই কিনব।

‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’ বঙ্কিমের এ উক্তি উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই উত্তম হওয়ার চেষ্টা করবো তাহলে সমাজ উত্তম হবে এবং আমরা এগিয়ে যাবো। এ সময় তিনি পরিমাপের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে দেশ এবং সমাজকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর বিভাগীয় পরিচালক জহুরা সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আরএমপি’র উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ।

সভায় বক্তাগণ সঠিক পরিমাপ ওনিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআইয়ের কঠোর পদক্ষেপ এবং তাদের প্রচার প্রচারণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin