রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালন

  • প্রকাশ সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বুধবার বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্যÑ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। সারাদেশের ন্যায় রাজশাহীতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে দুপুর বারোটায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর রাজশাহীর সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বিএসটিআই একটি জনমুখী প্রতিষ্ঠান। এর কার্যক্রম সবই অ্যাকশান অরিয়েন্টেড। বিএসটিআই যেন জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয় আগামীতে আমরা সেই কাজ করব। শুধু ওজনেই না আমাদের পণ্যের গুণগত মান সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। নির্দেশনায় বলা আছে যে মোড়কজাত পণ্যের সিল দেখে কিনবেন। কিন্তু আমাদের বাজারে মোড়কজাত পণ্যের বাইরে অনেক পণ্য আছে। যেটি খোলা বাজারে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা লাইসেন্স গ্রহণকৃত হোটেলে গিয়ে অভিযান চালাচ্ছি অথচ আমাদের ফুটপাতে যেসব খাদ্য পণ্য বিক্রি হচ্ছে এর মান কে নির্ধারণ ও নিশ্চিত করবে? ফুচকা খেয়ে মারা গেল এক পরিবারের চারজন। আমার মনে হয় এ বিষয়ে বিএসটিআইয়ের ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি বলেন, হোটেলের খাবারের সঠিক মান যেভাবে আমাদের শতভাগ নিশ্চিত করতে হবে ঠিক তেমনি ফুটপাতের খাবারের মানও নিশ্চিত করতে হবে। কেননা হোটেলের থেকে চার পাঁচ গুণ বেশি মানুষ ফুটপাতে খায়। মোড়কজাত ছাড়া যেন কোনো দোকানে খাবার বিক্রি না হয় তা তদারকি করতে হবে এবং এর আইনগুলো আরও কঠোরভাবে প্রয়োগ করা দরকার।

বজলুর রশীদ বলেন, ব্যবসা করার আরও অনেক ক্ষেত্র আছে কিন্তু যিনি খাবার নিয়ে ব্যবসা করবেন তাকে অবশ্যই একটি নির্দিষ্ট আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনি যখন কাপড়ের ব্যবসা করেন সেখানে ভেজাল দিলেও কিছু সহনীয় আছে। কিন্তু আপনি যখন খাবার বিক্রি করবেন তখন অবশ্যই খাবারটা মানসম্মত হতে হবে কেননা এখানে তাৎক্ষণিক জীবন জড়িত। কিছুদিন আগে তরমুজ খেয়ে এক পরিবারে চারজন মারা গেছে এটা আপনাদের সকলের জানা।

তিনি বলেন, রাজশাহী শহরে নজরদারি বেশি হওয়ার কারণে হয়তো আমরা কিছু ভালো খাবার পাচ্ছি কিন্তু গ্রামে নামহীন কত পণ্য বাজারে বিক্রি হচ্ছে, তা গ্রামের শিশুরা খাচ্ছে। এখানেও আমাদের নজরদারির গুরুত্ব আছে বলে তিনি উল্লেখ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, মেট্রিক পদ্ধতি যেন আমাদের একমাত্র উদ্দেশ্য না হয়ে দাঁড়ায় কারণ আপনারা জানেন আমেরিকায় এখনো মেট্রিক পদ্ধতি যায়নি ওখানে এখনো গ্যালনে বিক্রি হয় । কাজেই মেট্রিক পদ্ধতির জন্য উদ্বীগ্ন হওয়ার প্রয়োজন নেই। আন্তর্জাতিক নীতি নিয়ে আমরা কাজ করব। কিন্তু এটাই যেন একমাত্র লক্ষ্য না হয়। বিএসটিআই এর সকল কাজে আমরা সম্পৃক্ত থাকবো কারণ বিএসটিআই আমাদের পণ্যের গুণগত মানের নিশ্চয়তা দেয়। বিএসটিআই কে আমরা ১৬১১৯ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করব। তাহলে তাদের আইন প্রয়োগ করতে সহজ হবে।

সাংবাদিকদের অনুরোধ করে তিনি বলেন, খাবারের যে সকল অনিয়ম ও ভেজালের খবর আপনাদের কাছে থাকবে সেগুলো তথ্য দিয়েয আমাদের সহযোগিতা করবেন। তাহলে আমরা রাজশাহীকে যেমন বসবাসযোগ্য গ্রিন সিটি করেছি তেমনি আমরা রাজশাহীকে গ্রিন ফুড সিটিও ঘোষণা করতে পারবো।

রাজশাহী বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপত্বি জিয়া উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, ব্যবসায়ী প্রতিনিধি, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin