বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে বি.কে.এফ কারাতে রেফারী সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বি.কে.এফ রেফারী কমিশনের সহযোগিতায় রাজশাহী বি.কে.এফ কারাতে রেফারী সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ষোলটি জেলার রেফারীগণ এতে অংশ গ্রহন করেন। বিকেলে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ ও অতিথিদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।

সনদ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান। রেফারী সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোজাম্মেল হক, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ ও কার্যনির্বাহী সদস্য আওলাদ হোসেন। এছাড়াও প্রতিটি জেলা ও রাজশাহী মহানগরের প্রশিক্ষক ও রেফারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়া কারাতে ফেডারেশনের জাজ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারী কমিশন সদস্য বকুল হোসেন। এ সময়ে তিনি বলেন, কারাতে হচ্ছে আন্তর্জাতিক একটি খেলা। এটা শুধু খেলা নয়, একজন মানুষ নিজেকে রক্ষা করতে নানা ধরনের কৌশল এখান থেকে আয়ত্ত করে থাকে। তিনি আরো বলেন, বর্তমান সরকার অন্যান্য খেলার সঙ্গে কারাতেকে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত গ্রহন করেছেন। এজন্য যারা ব্ল্যাকবেল্ট তৃতীয় ড্যান প্রাপ্ত তাদের পরীক্ষা দিয়ে সনদ গ্রহন করে রাখার পরামর্শ দেন তিনি। কারাতেকে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভূক্ত করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন, এই সরকার ক্রীড়া বান্ধব সরকার। সরকার অন্যান্য খেলার খেলোয়ারদের পাশাপাশি কারাতে যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাত তাদের ভাতা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। এজন্য কোন খেলাকেই আর ছোট করে না দেখে ভালভাবে গ্রহন ও শেখার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin