রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘুর বাসা থেকে বাচ্চা নিতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

  • প্রকাশ সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতেথাকা ঘুঘুর বাসা থেকে বাচ্চা পাড়তে গিয়ে সাজ্জাদ নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়। রাজপাড়া থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই কিশোরের মৃত্যু হয়। ঐ কিশোরের বাবার নাম সাজু, বাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলায়। তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেইট মসজিদুল বাকীর পেছনে আনোয়ারের বস্তিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সাজ্জাদ একজন পেশায় রিক্সাচালক। মা অপরের বাড়িতে কাজ করে এখানে থাকতেন। এলাকাবাসী জানায় সাজ্জাদ ঘুঘু পুশতে ভালবাসতেন। তার বাড়িতে এখনো নাকি বেশ কয়েকটি ঘুঘু রয়েছে বলে জানা গেছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে তারা এই সংক্রান্ত একটি টেলিফোন পান। তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে বৈদ্যুতিক পোলে ঘুঘু পাখির বাসা থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বাড়ির টিন ও তারের সাথে জড়িয়ে কিশোর সাজ্জাদ ঝুলে ছিলো।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগীতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। খবর লেখা পর্যন্ত মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরবর্তী পুলিশি আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin