নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা ও উন্নত রাস্তাঘাট করা প্রয়োজন। এসব কাজের জন্য দেশের মধ্যে নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আর এই সব প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সময়ে ভূমি অধিগ্রহন করছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে ভূমি অধিগ্রহন করা হয়। এতে অনেক জমির মালিক ক্ষতিগ্রস্থ হন। এই সকল ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে চেক বিতরণ করা হয়।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মধ্যে এই চেক বিতরণ করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষনা করা হয়েছে। কোন কর্মকর্তা-কর্মচারী যদি অনৈতিকভাবে কোন অর্থ গ্রহন করে এবং তা জানতে পারলে তদন্ত সাপেক্ষে চাকুরিচ্যুত করা হবে।
তিনি আরো বলেন, অতিতে ভূমি অধিগ্রহনের চেক পেতে অনেক কষ্ট পেতেন ক্ষতিগ্রস্থরা। এছাড়াও অনেক অর্থ অনৈতিকভাবে ব্যয় করতে হতো। এখন সেটা এই জেলায় নাই। সেইসাথে চেষ্টা করা হচ্ছে অধিগ্রহনের অর্থ খুব দ্রুত সময়ে প্রদান করার জন্য। বক্তব্য শেষে তিনি ২০ জনের মধ্যে মোট দুই কোটি বিরাশি লক্ষ সাতান্ন হাজার ঊনষাট টাকা সত্তুর পয়সার চেক বিতরণ করেন।
রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শরিফুল হক এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত সহকারী কমিশনার সুমন চৌধুরীরসহ জেলা প্রশাসন ও অন্যান্য সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ ও চেক গ্রহনকারীগণ।