মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মহিলা কাউন্সিলর কাপ জুনিয়র ও ইন্টারমিডিয়েট বক্সিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

  • প্রকাশ সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকধ রাজশাহীতে মডার্ন বক্সিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলির পৃষ্ঠপোষকতায় ‘মহিলা কাউন্সিলর কাপ জুনিয়র ও ইন্টারমিডিয়েট বক্সিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মডার্ণ বক্সিং ক্লাব ও রানার্স আপ দল সুফিয়ান চিশতি বক্সিং ক্লাব (এসসিবি)। টুর্নামেন্টে ৪টি ক্লাবের ১৩৪ বক্সার অংশগ্রহণ করে।

বালিকা গ্রুপে (২৫-৩৫)কেজি ওজন শ্রেণিতে নওরিন জান্নাত স্বর্ণ ও লামিয়া রৌপ্য পদক অর্জন করে। বালিকা (৩৬-৪৫)কেজি ওজন শ্রেণিতে সুরভি আক্তার প্রিয়া স্বর্ণ ও উর্মি রৌপ্য, বালিকা (৪৬-৬০)কেজি ওজন শ্রেণিতে রিয়া স্বর্ণ ও মাইশা আফরিন রৌপ্য।
অপরদিকে বালক গ্রুপে (১৬)কেজি ওজন শ্রেণিতে ইয়াসিন আরাফাত, সাফি রৌপ্য, (২২.৫)কেজি ওজন শ্রেণিতে তামিম স্বর্ণ, গোলাম রব্বানী রৌপ্য, (২৫)কেজি ওজন শ্রেণিতে বর্ণ, পিয়াস, (২৯)কেজিতে মাসুম স্বর্ণ, রিফাত ইসলাম রৌপ্য, ৩২ কেজি ওজন শ্রেণিতে কবির মাহমুদ স্বর্ণ, রিফাত ইসলাম রৌপ্য, ৩৫ কেজিতে সিয়াম স্বর্ণ, সাব্বির রৌপ্য, ৩৮.৫ কেজিতে কামরুল হাসান স্বর্ণ ও নাজমুস সাকিব রৌপ্য, ৪২ কেজিতে রোহান তালুকদার স্বর্ণ, রনি রৌপ্য, ৪৫ কেজিতে শফিকুল হাসান রবিন স্বর্ণ, আরাফাত হোসেন রাজ রৌপ্য, ৪৮ কেজিতে মেহেদী হাসান মিম স্বর্ণ, সারোয়ার জাহান সাকিব রৌপ্য, ৫১ কেজিতে আরাফাত হোসেন, আমিনুল হোসেন রৌপ্য, ৫৪ কেজিতে শিমুল স্বর্ণ, রিয়াজ আহমেদ রৌপ্য, ৫৭ কেজিতে অরন্য হোসেন আবির স্বর্ণ ও নিশান রৌপ্য, ৭৫ কেজিতে আবির আলী স্বর্ণ রাফিউল ইসলাম রৌপ্য পদক অর্জন করে।
প্রতিযোগিতায় মডার্ণ বক্সিং ক্লাব, এসসিবি, মতিন স্মৃতি বক্সিং ক্লাব ও রাজশাহী বক্সিং ক্লাব অংশ নেয়। বালক জুনিয়র গ্রুপে বেস্ট বক্সার মোঃ শফিকুল হাসান রবিন, ইন্টারমিডিয়েট গ্রুপে অরণ্য হোসেন আবির, বালিকা গ্রুপে বেস্ট বক্সার সুরভী আক্তার প্রিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।
রাসিকের ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলির পৃষ্ঠপোষকতায় সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ শফিকুর রহমান, আলহাজ¦ শাজাহান মোল্লা, আলহাজ¦ মোশাররফ, মোঃ রফিক, মোঃ সেকেন্দার মোল্লা, মডার্ণ বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আজম মাসুদ, ইব্রাহিম হায়দার উপস্থিত ছিলেন।
খেলায় চীফ জুরি আলতাফ হোসেন, রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় রেফারি রকিবুল হক তুহিন, খায়রুল ইসলাম, নাইমুল হুদা সুমন, শহিদুল আজম নিঠু, কৃতি বক্সার জনি, আরিফ, সজিব, রাকিবুর, আলী, জামিল, টিপু সুলতান, সাকিল, শাহিনুর প্রমূখ। এর আগে অতিথিবৃন্দ উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin