মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে নানকিং দরবার হলে আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

এর আগে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি”- শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনবি মোড়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে নানকিং দরবার হলের সামনে বেলুন-ফেস্টুন দিবসের উড়িয়ে উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন।

আরো বক্তব্য রাখেন, সোনার দেশ পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রী কায়নাত এরশাদ ও রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাব্বির রহমান।

র‌্যালিতে আরো অংশগ্রহণ করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ইশতিয়াক মজনুন ইশতিসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, নগরীর বিভিন্ন মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রে প্রতিনিধি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin