নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরে মশার উপদ্রব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। মশা নিধন কার্যক্রম জোরদার করার দাবীতে সোমবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম রাজশাহীর আহ্বানে এই মনাববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বলা হয় রাজশাহী মহানগরীতে মশার উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বিস্তার দেখা দিতে পারে। নগরীর এই অবস্থা দূর করতে তারা সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষন করেন। সেইসাথে মানববন্ধন শেষে তারা মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপি’র সদস্য তাজমুল তান টুটুল, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন ও মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিমেল।
আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সিদ্ধার্থ, রাজশাহী জেলা মহিলা লীগের সহ-সভাপতি অধ্যাপক মেহবুবা চপলা ও সাধারণ সম্পাদক নাসরিন আকতার মিতা, জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির সদস্য গুলশান আরা মমতা, জাতীয়পার্টি মহানগরের নেতা শাহীন, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও ছাত্রলীগ সদস্য সনিয়া মির্জাসহ অন্যান্য নেতৃবৃন্দ।