বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মুক্তিদাতা হাই স্কুলে বার্ষিক মুখ পত্র ‘ মুক্তির দর্পন’র মোড়ক উন্মোচন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৫২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাগানপাড়ায় অবস্থিত মুক্তিদাতা হাই স্কুলের ২০২২ শিক্ষা বর্ষেও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা সমৃদ্ধ বার্ষিক মুখ পত্র “মুক্তির দর্পণ” এর মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগানপাড়া ক্যাথিড্রাল ধর্মপল্লীর ইনচার্জ ফাদার উত্তম রোজারিও।

অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা ঘরামীর সঞ্চালনায় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্জ্বলন ও দলীয় নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য শেষে প্রথম থেকে তৃতীয়স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভূল কোন পরাজয় নয়। এটা হচ্ছে শিক্ষা। যারা কাজ করে ও লেখাপড়া করে তারাই ভূল করে। ভূল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, কথায় আছে একবার না পারিলে দেখ শতবার। একজন মানুষ যদি নিজেকে বদলাতে চায় তাহলে কঠোর পরিশ্রম, সততা ও অধ্যাবশায় করতে হবে। শিক্ষাজীবন ঠিক একটি রকম। এখন থেকে নিজেকে মেলে ধরতে এবং দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে হলে ভাল করে লেখাপাড় করে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। আর কমলমতি এই সকল শিক্ষার্থীদের মাতৃশ্নেহে শিক্ষা প্রদান এবং অভিভাবকদের সন্তানদের সময় দেয়া এবং বিশেষভাবে নজর রাখার আহ্বান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin