মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:“ডিজিটাল যুগে পরিমাপ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় রাজশাহীতেও ‘বিশ্ব মেট্রোলজী দিবস’ উদযাপিত হয়। এ লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১২ টায় নওদাপাড়া বাইপাসে অবস্থিত বিএসটিআই বিভাগীয় অফিস সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিএসটিআইয়ের বিভাগীয় অফিস প্রধান ও উপ-পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক ড. মির্জা হুমায়ুন কবীর রুবেল ও বিএসটিআই এর সহকারি পরিচালক আসলাম শেখ ।

বিভাগীয় কমিশনার বলেন, মেট্রোলজি দিবস আমরা কেন পালন করি, মানুষকে এ দিবস সম্পর্কে জানাতে হবে। বিএসটিআইকে কাজে আরও গতিশীল হতে হবে, যাতে ধোকা দিয়ে কেউ সফল হতে না পারে। দেশে অনেক অসাধু মানুষ আছে, যারা বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এক্ষেত্রে বিএসটিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, বিএসটিআইকে আমরা সকলে মিলে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এসময় তিনি জানান, ধান, চাল, আম, পান, মাছ এই পণ্যগুলোতে উদ্বৃত্তের তুলনায় রাজশাহী বিভাগ এগিয়ে আছে। এর জন্যই রাজা-বাদশাদের বসবাসের স্থান রাজশাহীতে এত সুখ ও শান্তি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin