বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ম্যাশ’র শো-রুম উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৈরী পোষাকের সমাহার নিয়ে রাজশাহীতে মঙ্গলবার দুপুরে ম্যাশ নামে শো-রুম এর উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বীন মুর্তুজা। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই শো-রুমের উদ্বোধন করেন। উদ্বোধনী তিনি বলেন, মাশরাফি বিন মুর্তুজা যেমন একজন সফল অধিনায়ক তেমনি তার প্রতষ্ঠান ম্যাশও বাংলাদেশে সফলভাবে সততার সাথে ব্যবসা করে যাচ্ছে। রাজশাহীবাসীর হাতে ভালমানের তৈরী পোষাক তুলে দিতে তিনি এই প্রতিষ্ঠান করেছেন বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ খান, পরিচালক মোস্তাফিজুর রহমান ও শাহাদৎ হোসেন বাবু, ম্যাশ রাজশাহীর পরিচালক বাদশাহ ফাহাদ ও আব্দুল আওয়ালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ম্যাশ রাজশাহী শো-রুম কর্তৃপক্ষের নিকট জানা যায় এই শো-রুমে পুরুষদের জন্য শার্ট, জিঞ্জপ্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবী, টি-শার্ট, পায়জামা, স্পোর্টস টি-শার্ট ও ট্রউিজারসহ বিভিন্ন ধরনের উন্নত মানের তৈরী পোষাক পাওয়া যাচ্ছে বলে জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin